আমাদের কথা
লিপিকা শুরু হয়েছিল একটা সহজ ভাবনা থেকে – প্রতিদিন যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেগুলো শুধু কাজের হলেই হবে না, সুন্দরও হওয়া উচিত।
একটা ব্যাগ শুধু ব্যাগ না। একটা খাতা শুধু খাতা না। এগুলোর সঙ্গে জড়িয়ে থাকে পড়ার অভ্যাস, লেখার অভ্যাস, আর নিজের জন্য একটু যত্ন নেওয়ার অভ্যাস।
আমরা বই, লেখালেখি আর বাংলা সংস্কৃতির অনুভূতিকে ব্যবহারযোগ্য পণ্যের মধ্যে নিয়ে আসতে চাই। প্রতিটি পণ্যের একটা নাম আছে – বনলতা, লেখনী, পল্লী – আর নামের পেছনে একটা গল্প।
শুরু হয়েছে ব্যাগ আর স্টেশনারি দিয়ে। সামনে আসছে নোটবুক, জার্নাল আর বই-সংক্রান্ত আরও কিছু।
